,

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় ৩জন নিহত

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে রেল স্টেশন সংলগ্ন শহরের পুনিয়াউট রেলক্রসিং এলাকা থেকে অজ্ঞাত যুবক (২০) লাশ উদ্ধার করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মো. ছানাউল হক জানান, সকালে সোয়া আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ডেমু ট্রেনের নিচে রেলক্রসিং এলাকায় অজ্ঞাত ওই যুবক কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেলক্রসিং পার হতে গিয়েই ওই যুবক ট্রেনটির নিচে কাটা পড়েন বলে জানা গেছে। শুক্রবার রাতে নবীনগর উপজেলার গোসাইপুরে অটোরিক্সা দূর্ঘটনায় কানন মিয়া (৪০) নিহত হয়। এ দিকে শুক্রবার সন্ধ্যায় শহরের বিরাসার এলাকায় সিএনজি অটোরিক্সা চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সালু বেগম। তিনি বিরাসার এলাকার মৃত গেদু মিয়ার মেয়ে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈনুর রহমান জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়ক পাড়াপাড়ের সময় একটি সিএনজি চালিত অটোরিক্সা সালু বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা