,

সমাবেশ করতে না দিলে সরকারের মুখোশ উন্মোচন হবে : মোশাররফ

news-image

নিউজ ডেস্ক : বিএনপিকে ৫ জানুয়ারি সমাবেশ করতে না দিলে নতুন করে সরকারের মুখোশ উন্মোচন হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রাজধানীর শে‌রে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শনিবার সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী কৃষক দলের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকার ভয় করছে। তাই ৫ জানুয়ারি কর্মসূচি করতে দিচ্ছে না। কারণ সমাবেশ করতে দিলে তাদের অপকর্মগুলো আবারও জনসম্মুখে চলে আসবে।’

তিনি বলেন, ‘ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পাবে জনগণ- নতুন বছরে জনগ‌ণের এটাই প্রত্যাশা।’

ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুসহ সংগঠনটির নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা