,

খুলনায় আ’লীগ নেতার ওপর গুলি, নারী পথচারী নিহত

news-image

খুলনা প্রতিনিধি : খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

এতে তিনি অক্ষত থাকলেও গুলিতে এক নারী পথচারী নিহত হয়েছেন।

শনিবার সকালে নগরীর সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম শিপ্রা রানী কুণ্ডু (৪৫)। তার স্বামীর নাম চিত্তরঞ্জন কুণ্ডু। তিনি নগরীর শীতলাবাড়ি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আওয়ামী লীগ নেতা মাহমুদ রিকশা করে যাচ্ছিলেন। সাতরাস্তা মোড়ে রিকশা পৌঁছার পর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

তবে তার শরীরের কোথাও গুলি লাগেনি। এ সময় এক পথচারী নারী গুলিতে আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে বাঁচাতে দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। তবে শেষ পর্যন্ত আর ওই নারীকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, দোষীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা