,

টি-টোয়েন্টি সিরিজে ভালো করার প্রত্যাশা মাশরাফির

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাটিং-বোলিং কম্বিনেশনটা জমে উঠেনি বাংলাদেশের। কোনও ম্যাচে ব্যাটিং ভালো হয়েছে, বোলিং ভালো হয়নি। আবার কোনও ম্যাচে বোলিং ভালো হয়েছে, ব্যাটিং ভালো হয়নি। যার ফলে, সিরিজটি ৩-০ ব্যবধানে হেরে গেল টাইগাররা।

নেলসনের স্যাক্সটন ওভালে শনিবার সিরিজের শেষ ম্যাচে আট উইকেটে হেরেছে বাংলাদেশ। এদিন ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকারে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেন, প্রথম ম্যাচে আমরা ভালো বল করিনি। কিন্তু ব্যাটসম্যানরা ভালো ব্যাট করেছে। দ্বিতীয় ম্যাচে আমাদের বোলিং দুর্দান্ত ছিল। কিন্তু ব্যাটিংটা ভালো হয়নি। এই সিরিজ থেকে আমাদের নেয়ার মতো ইতিবাচক অনেক কিছুই আছে। ইনজুরি থেকে ফিরে মোস্তাফিজ অনেক ভালো করেছে। পাঁচ বছর পর আমরা এখানে খেলতে এসেছি। এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটা কঠিন। কিন্তু আমাদের উন্নতি করতে হবে। এখনও টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ রয়েছে। আশা করি, আমরা ভালোভাবে ফিরতে পারব।

আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। আর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ ‍ও ৮ জানুয়ারি। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১২ জানুয়ারি। আর দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ২০ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা