,

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি গুলজার, মহাসচিব খোকন

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। তিনি পেয়েছেন ১৩২ ভোট। মহাসচিব নির্বাচিত হয়েছেন বদিউল আলম খোকন। তিনি পেয়েছেন ১৮৮ ভোট।

নব-নির্বাচিত সভাপতি এবং মহাসচিব দু’জনই একই প্যানেলে ছিলেন। অন্যদিকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মমতাজুর রহমান আকবর। এছাড়া যুগ্ম-মহাসচিব নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা শাহীন সুমন, সাংগঠানিক সম্পাদক বজলুর রাশেদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক ও সাংস্কৃতিক সম্পাদক শাহীন কবির টুটুল, অর্থসম্পাদক আহমেদ ইলিয়াস ভুঁইয়া, প্রচার-প্রকাশনা ও দফতর সম্পাদক মো. সালাউদ্দিন।

পরিচালক সমিতির ২০১৭-১৮ সালের দ্বি-বার্ষিক এ নির্বাচনে মোট ৩টি প্যানেল থেকে ৫১ জন এবং ৪ জন স্বতন্ত্রসহ মোট ৫৫ প্রার্থী অংশ নেয়। মোট ভোটার সংখ্যা ছিল ৩৬৮ জন। এর মধ্যে ভোট দেন ৩২৫ নির্মাতা। এ তিন প্যানেল থেকে মোট ৯ নির্মাতা কার্য নির্বাহী সদস্য হিসেবে জয় লাভ করেছেন।

৩০ ডিসেম্বর শুক্রবার এফডিসিতে সকাল ৯টা থেকে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে ৫টা পর্যন্ত। গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা