,

ইন্সটাগ্রামে নতুন প্রেমের ঘোষণা দিলেন জেনিফার লোপেজ

news-image

বিনোদন ডেস্ক : মার্কিন র‍্যাপার ড্রেকের জন্য ২০১৬ সাল বেশ বৈচিত্র্যময় বছর। বছরের মাঝামাঝি সময়ে শোনা গিয়েছিল মার্কিন পপতারকা রিহানার সঙ্গে প্রেমের সম্পর্ক ড্রেকের। এরপর শোনা যায়, টেইলর সুইফটে মজেছেন মার্কিন র‍্যাপার। কিন্তু ইদানিং হলিউডে চলছে অন্য বিতর্ক।

সাম্প্রতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, জেনিফার লোপেজের সঙ্গে প্রেম করছেন ড্রেক। সেটির বাস্তব ঘোষণা দিলেন অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ। ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে ড্রেকের সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে গায়িকা-অভিনেত্রীকে।

ড্রেক ও লোপেজ একসঙ্গে ইদানিং প্রচুর সময় কাটাচ্ছেন। সব দেখে মনে হচ্ছে আসলেই প্রেম করছেন ৪৭ বছর বয়সী লোপেজ ও ৩০ বছর বয়সী ড্রেক। অন্তরঙ্গ ছবিটি ইন্সটাগ্রামে দেখে সকলের ধারণা, তাদের রোমান্সের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ড্রেক ও লোপেজ। যদিও ছবির সঙ্গে কোন ক্যাপশন ছিল না।

ওদিকে লোপেজকে গত সোমবার লস অ্যাঞ্জেলসে ড্রেকের সঙ্গে দেখা যায়। এমনকি লোপেজের একাধিক কনসার্টে ড্রেককে উপস্থিত থাকতে দেখা গেছে।  যদিও ডেইলি মেইল সূত্র বলছে, তারা নাকি একসঙ্গে একটি গানে কাজ করছেন বলেই একসঙ্গে বন্ধুত্বপূর্ণ সময় কাটাচ্ছেন। তবে ছবিটি প্রমাণ, তারা শুধু বন্ধু নন, এ ছাড়াও বেশ ঘনিষ্ঠ সম্পর্কে আছেন দুজনে।

প্রসঙ্গত, গত অক্টোবরে রিহানার সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে আলাদা হন ড্রেক। অন্যদিকে গত আগস্টে ক্যাসপার স্মার্টের সঙ্গে বিচ্ছেদ করেন জেনিফার লোপেজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা