,

আজ মধ্যরাতেই বান কি মুনের পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ণাঙ্গ মেয়াদ শেষ করে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আজ (৩১ ডিসেম্বর) মধ্যরাতে তিনি পদত্যাগ করছেন।
জাতিসংঘ-কর্মীদের দ্বারা পরিবেষ্ঠিত এক কক্ষে মুন বলেন, ‘আমি শুধু বলতে চাই: ধন্যবাদ’।

জাতিসংঘের বিদায়ী মহাসচিব জানান, টাইম স্কয়ারে তিনি নতুন বছর উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন। কৌতুক করে তিনি বলেন, লাখ লাখ মানুষ আমার চাকরি হারানোর কথা জানবে সেখানে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি সম্প্রতি আভাস দিয়েছে, পদত্যাগের পর রাজনীতিতে মনোনিবেশ করতে পারেন মুন। এএফপির আভাস অনুযায়ী, নিজ দেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মুন। ২০১৭ সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্বশেষ সংবাদ সম্মেলনে বান কি-মুন বলেন, কিছু সময় বিশ্রাম নেয়ার পর তিনি তার দেশ দক্ষিণ কোরিয়ায় ফিরে যাবেন। সেখানে ফিরে কিভাবে তার দেশকে সবচেয়ে ভালভাবে সহায়তা করা যায় তা ভেবে দেখবেন। এখান থেকেই প্রেসিডেন্ট নির্বাচনে মুনের প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে।

দ. কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট পার্ক গিউন-এর প্রতি সে দেশের জনগণের তীব্র অনাস্থা এবং সংসদে তার অভিশংসনের পক্ষে রায় আসার কয়েকদিনের মাথায় মুন এই ঘোষণা দেন। আর সে কারণেই মুনের বক্তব্যকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আভাস বলে মনে করছেন বিশ্লেষকরা। টানা ৮ সপ্তাহ ধরে পার্কের বিরুদ্ধে চলমান বিক্ষোভ এবং সংসদে তার অভিশংসনের পক্ষে রায় আসার পরপরই বান কি-মুন ওই ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে