বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকায় নতুন বছর উদযাপনেও বালুভর্তি ট্রাক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছর বরণে আমেরিকার বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারে নিরাপত্তায় বালুভর্তি ৬৫ ট্রাক, সাত হাজার সশস্ত্র পুলিশ, হেলিকপ্টার থাকবে। টাইমস স্কোয়ারে নতুন বছর উদযাপনে ২০ লাখ মানুষের সমাগম ঘটতে পারে। যেকোনো ধরনের হামলা ঠেকাতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

উল্লেখ্য, ৮ নভেম্বরের নির্বাচনের দিনও এই সিটির ট্রাম্প টাওয়ারের নিরাপত্তায় বালুভর্তি ট্রাক রাখা হয়েছিল। থ্যাঙ্কস গিভিং ডে-তে মেসীর প্যারেডের নিরাপত্তার জন্যেও ব্যবহার করা হয় বালুভর্তি ট্রাক।

নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবস্থান করছেন ফ্লোরিডায়। তবুও ম্যানহাটানে তার বাড়ির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও’নীল বলেন, টাইমস স্কোয়ারের বর্ষবরণের অনুষ্ঠানে উপস্থিত হতে আগ্রহীদের বেশ কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করতে হবে। সঙ্গে রাখা যাবে না ছাতা কিংবা ব্যাগ। ৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় শুরু হবে বর্ষবরণের বর্ণাঢ্য উৎসব। ২০ লক্ষাধিক লোক সমাগম ঘটতে পারে। সকলের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ অবলম্বন করা হচ্ছে। যে কোন ধরনের হামলা প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা থাকবে।

টাইমস স্কোয়ার ছাড়াও বর্ষবরণ উপলক্ষে এই নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক, ব্রুকলিনের কোনি আইল্যান্ডে আতশবাজির নিরাপত্তায়ও বিশেষ ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে। বাস, সাবওয়েসহ চার্চসমূহে কঠোর নজরদারি থাকবে। সিটির ব্যস্ততম এলাকাসমূহে স্থাপন করা হচ্ছে অতিরিক্ত সিসিটিভি। সাদা পোশাকেও থাকবে শতশত পুলিশ। টাইমস স্কোয়ারের আশপাশের সকল উঁচু ভবনের ছাদেও থাকবে পুলিশ।

টাইমস স্কোয়ারে বর্ষবরণ উৎসব কমিটিতে কর্মরত পুলিশের প্রধান কার্লোস গমেজ এ প্রসঙ্গে বলেন, টাইমস স্কোয়ারে প্রবেশের আগে সকলকেই মেটাল ডিটেক্টরে পরীক্ষা করা হবে। বিষ্ফোরক পরীক্ষার জন্যে রাখা হবে কে-৯। এ ব্যবস্থা থাকবে রেল ও বাসে। তিনি উল্লেখ করেন, মিডটাউনের ৩৩ স্ট্রিট থেকে ৫৯ স্ট্রিট পর্যন্ত সকল রাস্তা বন্ধ করা হবে। এজন্যে সকলকে রেল ব্যবহারের অনুরোধ জানানো হচ্ছে।

রাত ১২টায় নতুন বছরকে বরণের ক্রিস্টাল বল পতনের পর আরও এক ঘন্টা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখা হবে টাইমস স্কোয়ারে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ