,

নিউজিল্যান্ডের চরম প্রতিশোধ

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ম্যাচের সবগুলোতে হেরে হোয়াইটওয়াশের স্বাদ নিল বাংলাদেশ ক্রিকেট দল। নেলসনের স্যাক্সটন ওভালেটসে টস জিতে আগে ব্যাট করে পরের ইসিংসে কোন সুবিধা না করতে পারায় তৃতীয় ম্যাচের হর বরণ করতে হয়েছে মাশরাফি বাহিনীকে।

শতভাগ ফিট না থাকায় দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেননি মোস্তাফিজ। তবে সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেই নিজের ঝলক দেখালেন বাংলাদেশের বিস্ময় এই বালক। নিজের প্রথম ওভারেই ল্যাথামকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান মোস্তাফিজ।

এর আগে শনিবার (৩১ ডিসেম্বর) নেলসনের স্যাক্সটন ওভালেটসে জিতে আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান তুলেছে সফরকারীরা।

এদিন তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ১০২ রানের ওপেনিং জুটিতে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। কিন্তু মাঝের ধ্বসে এলোমেলো হয়ে পড়ে টপঅর্ডার। ১৭৯ রানে ৭ উইকেট হারিয়ে বসে। শেষ দিকে নুরুল হাসান সোহানের ৪৪ ও মাশরাফি বিন মর্তুজার ব্যাটে আসা ১৮ রানের ইনিংসে মাঝারিমানের পুঁজি পায় বাংলাদেশ। দলীয় ১০২ রানে প্রথম উইকেট হিসেবে ইমরুল কায়েসের বিদায়ের পর বালুর বাধের মতো ভেঙে পড়ে বাংলাদেশের টপঅর্ডার। মিশেল স্যান্টনারের বলে ইমরুল কায়েস এগিয়ে এসে মারতে গেলে ব্যাটের কানায় লেগে বল হাওয়ায় ভেসে ওঠে। পয়েন্ট থেকে দৌড়ে এসে গালি অঞ্চলে দুর্দান্ত ক্যাচ নেন নেইল ব্রুম। আউট হওয়ার আগে ৫টি চার ও ১টি ছক্কায় ৬২ বলে ৪৪ রান করেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

ইমরুলের বিদায়ের সাব্বির রহমান উইকেটে এসে আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালাতে থাকেন। কিন্তু বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি এ ডানহাতি ব্যাটসম্যান। ৪টি চারের সাহায্যে ১৪ বলে ১৯ রান করে সাজঘরে ফিরে যান তিনি। দলীয় ১২৭ রানের মাথায় ম্যাট হেনরির লেগ স্ট্যাম্পের কিছুটা বাইরের শর্ট বাউন্সারটি ব্যাটের কানায় ঘষে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। মাহমুদউল্লাহ রিয়াদ উইকেটে এসে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১৩৩ রানের মাথায় ৭ বলে ৩ রান করে টিম সাউদির শর্ট বাউন্সারটি পুল করতে গিয়ে শর্ট লেগে জেমস নিশামের হাতে ক্যাচ দেন।

জেমস নিশামের বলে ইমরুলের পথ অনুসরণ করেন তামিম। অফস্টাম্পের উপর করা শর্ট বাউন্সার অন সাইডে ঘোরাতে গিয়ে ডিপ পয়েন্টে নেইল ব্রুমের হাতে ধরা পড়েন। আউট হওয়ার আগে ৮৮ বলে ৫টি চারের সাহায্যে ৫৯ রান করেন এ ওপেনার। সাকিব আল হাসান চেষ্টা চালান বিপর্যয় থেকে বাংলাদেশকে টেনে তুলতে। ৩৫ বলে ১৮ রান করে সাকিব দুর্ভাগ্যজনক রান আউট হয়ে গেলে সে আশাও থেমে যায়। সাকিবের বিদায়ের পর মোসাদ্দেক হোসেন সৈকত (১১) ও তানবীর হায়দার (৩) বিদায় নিলে লেজ বেরিয়ে যায় বাংলাদেশের।

নুরুল হাসান সোহানের ৩৯ বলে ৪৩ ও মাশরাফি বিন মর্তুজার ১৮ বলে ১৪ রানের বাউন্ডারিহীন ইনিংসে মাঝারি মানের পুঁজি পায় বাংলাদেশ। কিউই পেসার জেমস নিশাম ও ম্যাট হেনরি নিয়েছেন দু’টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, জিতেন প্যাটেল, কেন উইলিয়ামসন, জেমস নিশাম ও মিশেল স্যান্টনার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা