,

বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বের সর্বোচ্চ সেতু বৃহস্পতিবার যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এ সেতু নির্মাণের ফলে দেশেটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পার্বত্য প্রদেশ ইউনান ও গুইঝুর মধ্যে সংযোগ স্থাপন সম্ভব হয়েছে। এতে যাতায়াতে চার ভাগের তিন ভাগ সময় কম লাগবে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) গুইঝু প্রাদেশিক পরিবহন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, একটি নদীর ওপর নির্মিত বিপানজিয়াং সেতুর উচ্চতা ৫৬৫ মিটার (১ হাজার ৮৫৪ ফুট)।

সেতুটি বৃহস্পতিবার খুলে দেয়ার পর দুয়ান নামের এক ট্রাকচালকের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, এর ফলে ইউনানের জুয়ানউয়ি থেকে গুইঝুর শুইচেংয়ে যাতায়াতে চার ঘণ্টারও বেশি সময় কম লাগবে। সেতুটি এ দুই প্রদেশে যাতায়াতকারী লোকজনের খুবই উপকারে আসবে।

স্থানীয় সংবাদপত্র গুইঝু ডেইলি জানায়, ১ হাজার ৩৪১ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ১৪ কোটি ৪০ লাখ ডলার (১শ’ কোটি ইউয়ান) ব্যয় হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা