,

শীতলক্ষ্যায় নৌকাডুবিতে পাঁচ লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন। গতকাল শুক্রবার সন্ধ্যায় কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ এলাকায় নৌকাটি ডুবে যায়। রাত সাড়ে ১২টার দিকে এসব লাশ উদ্ধার করা হয়। কাপাসিয়ার পার্শ্ববর্তী নরসিংদী জেলার শিবপুর উপজেলার পারাতলা থেকে নদী পার হয়ে নৌকাটি তারাগঞ্জের দিকে যাচ্ছিল।

 

মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নরসিংদীর শিবপুর থানার পাড়াতলা এলাকার আতিক (২৫), একই থানার মধ্যনগর এলাকার তাজিম খাঁন (২১) ও একই এলাকার কহিনুর বেগম (৩০)। এ ছাড়া একজন পুরুষ ও শিশুর মরদেহের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা