,

ব্রুম-উইলিয়ামসনে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক :আকস্মিক ব্যাটিং বিপর্যয়ে সংগ্রহটা বড় করতে পারেনি বাংলাদেশ। স্কোরবোর্ডে জমা হয়েছে ২৩৬ রান। তবে বল হাতে শুরুটা ভালোভাবেই করেছিল মাশরাফি বাহিনী। নিজের প্রথম ওভারেই কিউই ওপেনার টম লাথামের উইকেট তুলে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। নিজের দ্বিতীয় ওভারে আরেকটি উইকেটও পেয়ে যেতে পারতেন ফিজ। কিন্তু প্রথম স্লিপে সহজ একটি ক্যাচ মিস করেছেন ইমরুল কায়েস। শূন্য রানে জীবন পেয়ে এখন অর্ধশতকের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নেইল ব্রুম। ব্যাট করছেন ৪৬ রান নিয়ে। ৫২ রান করে অপরাজিত আছেন অধিনায়ক কেইন উইলিয়ামসন। এ দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড। ২২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে তাদের স্কোরবোর্ডে জমা হয়েছে ১১৫ রান।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছে মাত্র ২৩৬ রান। লক্ষ্যটা অনায়াসেই পেরিয়ে যাওয়ার কথা স্বাগতিক নিউজিল্যান্ডের। কিন্তু এখন পর্যন্ত সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন শুধু মুস্তাফিজ। নিজের প্রথম ওভারেই তুলে নিয়েছেন টম লাথামের উইকেট। এখন পর্যন্ত মুস্তাফিজ করেছেন ছয়টি ওভার। এর মধ্যে দুটিই ছিল মেডেন। ছয় ওভারে দিয়েছেন মাত্র ১৭ রান। নিউজিল্যান্ডের ইনিংসের তৃতীয় ওভারে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে স্বেচ্ছা অবসর নিয়ে মাঠ ছেড়েছেন আরেক কিউই ওপেনার মার্টিন গাপটিল।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই ১০২ রান জমা করেছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। কিন্তু এরপর আকস্মিক ব্যাটিং বিপর্যয়ের ফলে সংগ্রহটা বড় করতে পারেনি মাশরাফি বাহিনী। ১৭৯ রানে সাত উইকেট হারানোর পর শেষ পর্যায়ে নুরুল হাসান সোহানের ৩৯ বলে ৪৪ রানের লড়াকু ইনিংসে ভর করে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছে ২৩৬ রান। ইমরুল কায়েসও খেলেছেন ৪৪ রানের ইনিংস। আর দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংসটি এসেছে তামিম ইকবালের ব্যাট থেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে