,

সিডনি টেস্টের আগেই মিসবাহর অবসর?

news-image

 

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় সময়টা মোটেই ভালো যাচ্ছে না মিসবাহ-উল-হকের। প্রথম দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ২০ রান। মেলবোর্ন টেস্টে প্রায় সাড়ে ৪০০ রানে প্রথম ইনিংস ঘোষণা করেও তার দল হেরেছে ইনিংস ব্যবধানে।

আর হারের শোকে অবসর নেওয়ার চিন্তা করছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ। এমনকি সেটা হতে পারে সিডনিতে শেষ টেস্টের আগেই! মেলবোর্ন টেস্ট হারের পর এমন ইঙ্গিতই দিয়েছেন ৪২ বছর বয়সি পাকিস্তানি অধিনায়ক।

মেলবোর্ন টেস্ট হারের পর মিসবাহ বলেছেন, ‘আমাকে বিষয়টি (অবসর) নিয়ে ভাবতে হবে। আমি সব সময় বিশ্বাস করি, দলে অবদান না রাখতে পারলে এভাবে থাকার মানে নেই। এমন এক অবস্থায় এসেছি, আমাকে এটা নিয়ে ভাবতে হচ্ছে। এমনকি পরের ম্যাচের (সিডনি টেস্ট) আগেই। আবার সিরিজ শেষ হলে কী হবে সেটা নিয়েও। আগামী দুদিন আমি ভাবব। কিছুই না করে দলে ঝুলে থাকার কোনো সার্থকতা নেই। তবে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। দেখা যাক কী হয়।’

অবসরের ভাবনাটা নতুন নয় মিসবাহর কাছে। বেশ কিছুদিন ধরেই মাথায় ঘুরপাক খাচ্ছে পরিকল্পনাটা, ‘অবসর নিয়ে আমি অনেকদিন আগে থেকেই ভাবছি। গত বছর দুবাইতে ইংল্যান্ড সিরিজের সময়েও ভেবেছি। আমার মাথায় ছিল ভারতের সঙ্গে আমাদের সিরিজ হবে। সেই সিরিজ খেলব, তারপরই অবসর। কিন্তু এরপর আমরা ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে কঠিন সময় পার করেছি। ভাবলাম অবসর নেওয়ার জন্য সময়টা সঠিক নয়। সেজন্যই এখনো খেলা চালিয়ে যাচ্ছি। তবে আগামী ২-৩ বছর খেলা চালিয়ে যাবার ইচ্ছে নেই আমার। এখন আমাকে ভাবতে হবে আবার।’

আগামী মঙ্গলবার শুরু হবে সিডনি টেস্ট। মিসবাহ যা ইঙ্গিত দিলেন তাতে বছরের প্রথম টেস্টেই নতুন অধিনায়ক নিয়োগ দিতে হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা