,

আমিরাতের মোসাফ্ফাতে বাংলাদেশি শ্রমিকদের দুঃখগাঁথা

news-image

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর শিল্প নগরী মোসাফফাতে ৯০ জনের অধিক বাংলাদেশি শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন। কুয়েতি মালিকানাধীন একটি কোম্পানিতে কর্মরত ছিলেন তারা। দীর্ঘ দেড় বছর আগে কোম্পানিটি দেওলিয়া হয়ে গেলে বিপাকে পড়েন প্রায় ১২০ জন শ্রমিক। এদের কেউ কেউ দেশে ফিরেছেন, কেউ বা পালিয়ে কাজ করার চেষ্টা করছেন।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাদের কষ্টের বোঝা। দূতাবাসের মাধ্যমে আইনের ধারস্থ হলেও মিলেনি কাজ করার অনুমতি। শুধু রোড পারমিশন নিয়ে কোনো রকম দিন অতিবাহিত করছেন। অর্থকষ্ট ও খাওয়া-থাকার অসুবিধায় দিনযাপন করা শ্রমিকরা এখন কাজ নয়, ফিরতে চান আপন গৃহে। কয়েকজন শ্রমিক বললেন, কোম্পানির সঙ্গে যাবতীয় হিসাব মিটে গেলে আমরা দেশে চলে যেতে চাই। কিন্তু সময় যত বাড়ছে, তত ভোগান্তিও বাড়ছে আমাদের।

জানা গেছে, প্রায় দেড় বছর আগে ওই কোম্পানির মালিক কুয়েতে পালিয়ে যান। বিপাকে পড়েন এসব বাংলাদেশি শ্রমিক। দূতাবাসের মাধ্যমে শুরু হয় আইনি লড়াই। এতেই কেটে গেছে দেড় বছর। শেষ হয়ে গেছে তাদের ভিসা ও আইডি কার্ডের মেয়াদ। তিন মাস আগে গোবিন্দ নামের একজন বাংলাদেশি শ্রমিক মারা যাবার কথাও জানান শ্রমিকরা। শ্রমিকদের কেউ কেউ নিয়ে এরইমধ্যে নিয়ে রেখেছেন দেশে যাবারও প্রস্তুতি। কিন্তু অপেক্ষার প্রহর আর কাটছে না। স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমতিপত্রে দীর্ঘ সময় কাটালেও গত ১৩ দিন থেকে বন্ধ রয়েছে তাদের বিদ্যুৎ ও পানির সংযোগ। ফলে শুরু হয়েছে নতুন ভোগান্তি।

এ ব্যাপারে কথা বললে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের সচিব ( শ্রম) ড. মোহাম্মদ মোকসেদ আলী বলেন, কোম্পানি দেওলিয়া হওয়ার পর থেকে শ্রমিকদের পক্ষে আইনি লড়াই করছে বাংলাদেশ দূতাবাস। আদালত বলছে, মামলার নিষ্পত্তি হতে সময় লাগবে। তবে দূতাবাসের নামে পাওয়ার অফ এটর্নি নিয়ে শ্রমিকদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। আশা করছি, আগামী ১০ দিনের মধ্যে পাওয়ার অফ অ্যাটর্নির কাজটা শেষ করতে পারবো।

ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এসব শ্রমিকদের অন্যত্র কাজ করতে নিষেধসহ আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্যে অনুরোধও জানান তিনি। দ্রুত মামলার নিষ্পত্তি ও শ্রমিকদের দেশে পাঠানোরও আশ্বাস দিয়েছেন দূতাবাসের এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে