,

রোনালদোর খারাপ সময় চলছে : ম্যারাডোনা

news-image

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদকে ১২ নম্বর চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করেছেন। পর্তুগালের ইউরো স্বপ্ন পূরণ করেছেন।

লিওনেল মেসিকে হারিয়ে ব্যালন ডি’অরও ফিরেছে তাঁর ক্যাবিনেটে। বিশেষজ্ঞদের মতে, এটাই ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর সেরা মৌসুম। যেখানে পুরোদমে নিজেকে নিংড়ে দিয়েছেন সিআর সেভেন। একের পর এক অতিমানবীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন।

কিন্তু রোনালদোর ফ্যান ক্লাবে নিজের নাম লেখাতে নারাজ দিয়েগো ম্যারাডোনা। ফুটবলের এই রাজপুত্র মানতেই চাইছেন না রোনালদোর সেরা মৌসুম ছিল এটা। বরং ছিয়াশি বিশ্বকাপের নায়কের মতে, ফর্মের নিরিখে রোনালদোর খারাপ সময় চলছে। ফেব্রুয়ারিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যারাডোনার প্রাক্তন ক্লাব নাপোলি।

ফুটবল আইকনের মতে, ম্যাচটা যদি ফেব্রুয়ারিতে না হয়ে এখনই হতো, তা হলে কেউ রিয়ালকে অবিসংবাদী ফেভারিট বলত না।

তিনি বলেন, ‘‘আমার হাতে থাকলে আমি চাইতাম ম্যাচটা আজই হোক। তা হলে নাপোলির সুযোগ থাকত। কারণ রোনাল্ডো নিজের সেরা ফর্মে নেই। ’’

রোনালদো বছরের শুরুতে দুর্দান্ত ফর্মে ছিলেন। ইউরো ফাইনালে চোট পান। সেখান থেকে ফেরার পর থেকেই একটু হলেও ফর্ম হারান সিআর সেভেন। গোলের সামনে সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে না। নিয়মিত হ্যাটট্রিকও বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু ম্যারাডোনার মতে, কোনও বিশ্বমানের ফুটবলার ফর্ম হারালেও প্রতিভা হারান না।

তাই তো নাপোলিকে সতর্কবার্তাও দিচ্ছেন ক্লাবের প্রাক্তন প্রবাদপ্রতিম ফুটবলার। দিয়েগো ম্যারাডোনার প্রশ্ন, কত দিনই বা শান্ত রাখা যায় রোনালদোর মতো ফুটবলারকে?

বিশ্বকাপজয়ী প্রাক্তন আর্জেন্তিনা অধিনায়ক বলেন, ‘‘আমার তো মনে হয় খুব বেশি সময় লাগবে না রোনালদোর আসল ফর্মে ফিরতে। ফেব্রুয়ারির মধ্যে ও আবার ছন্দে ফিরবেই। ’’

কিছু দিন আগেই জল্পনা তুঙ্গে ছিল, প্রিয় ক্লাব নাপোলির হট সিটে হয়তো বসতে চলেছেন ম্যারাডোনা। কোচ হওযার দৌড়ে রয়েছেন তিনি। এখনও সেই জল্পনা টিকে থাকলেও নাপোলি ক্লাব কর্মকর্তাদের ম্যারাডোনা এটুকুই জানিয়েছেন, প্রস্তাব দেওয়া হলে তিনি ভেবে দেখবেন।

রোনালদো ছাড়াও গঞ্জালো ইগুয়াইন প্রসঙ্গেও সমান বিস্ফোরক ছিলেন ম্যারাডোনা। মৌসুমের শুরুতে তাঁর দেশীয় ফুটবলার নাপোলি ছেড়ে বড় টাকায় সই করেন জুভেন্তাসে। যে সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ম্যারাডোনা।

কিংবদন্তি এই ফুটবলারের মতে, তাঁর সময় জার্সির প্রতি ভালবাসা ছাপিয়ে যেত টাকার অঙ্ককে।

তিনি বলেন, ‘‘আমার সময় পরিস্থিতি অন্য ছিল। আমি ভেবেছিলাম শার্ট নিয়ে। এখনকার সময় টাকা নিয়ে ভাবে সবাই। এই জন্য আমি নাপোলিতে থেকেছিলাম। আর ইগুয়াইন গেল জুভেন্তাসে। ’’
সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা