,

আসছে ভয়াবহ মেগা-ভূমিকম্প, মরবে ৪ কোটি মানুষ!

news-image

অনলাইন ডেস্ক : আসছে ভয়াবহ মেগা-ভূমিকম্প, যার তাণ্ডবে মৃত্যু হবে চার কোটি মানুষের এবং দ্বিখণ্ডিত হবে দু’টি মহাদেশ। কোনও জ্যোতিষী নয়, পূর্বাভাস করলেন এক পরমাণু বিজ্ঞানী।

২০১৬ সাল জুড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের তাণ্ডবে অভাবনীয় ক্ষয়ক্ষতি হয়েছে। মারা গিয়েছেন কয়েক লক্ষ মানুষ, গবাদি পশু। বিপুল পরিমাণে সম্পত্তিও ধ্বংস হয়েছে। কিন্তু এ সবে মহাপ্রলয়ের সূত্রপাত, জানিয়েছেন পরমাণু বিজ্ঞানী মেহরান কেশে। জন্মসূত্রে ইরানের বাসিন্দা এই পরমাণু বিশেষজ্ঞ লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বর্তমানে নেদারল্যান্ডসে কেশে ফাউন্ডেশন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান চালান। তার প্রধান দপ্তর বেলজিয়ামে।

গত সেপ্টেম্বর মাসে নিজস্ব পূর্বাভাসের ভিত্তিতে একটি ভিডিয়ো প্রকাশ করেন ডক্টর কেশে। তাঁর দাবি, সম্ভবত নতুন বছরেই বিশ্বে এক ভয়াবহ মহাভূমিকম্প ঘটতে চলেছে, যার জেরে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ বিচ্ছিন্ন হতে চলেছে। মহাকম্পনের জেরে সৃষ্ট একাধিক সুনামি এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন স্থানে আছড়ে পড়বে, যার জেরে অন্তত ২ কোটি মানুষের মৃত্যু হবে।

ডক্টর কেশের মতে, মহাভূমিকম্প প্রথম ঘটবে দক্ষিণ আমেরিকায়। তাঁর দাবি, কিছু কিছু অঞ্চলে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ১০ থেকে ১৬ থাকবে, এমনকি কয়েকটি অঞ্চলে তা ২০ থেকে ২৪-ও হতে পারে।

পরমাণু বিজ্ঞানী ডক্টর কেশে জানিয়েছেন, আগামী কয়েক মাসে উত্তর চিনে একাধিক ভূমিকম্প হবে। মহাভূমিকম্পের আঘাতে মেক্সিকো ও মেক্সিকো উপকূল সম্পূর্ণ ধ্বংস হবে। তার জেরে সুনামির দৈত্যাকৃতি ঢেউ আছড়ে পড়বে চিন, জাপান ও ক্যারিবিয়ান সমুদ্রতটে।

কেশে জানিয়েছেন, এই পূর্বাভাস একান্ত নিজস্ব। তবে সম্প্রতি বিশ্বজুড়ে য়ে হারে ভূমিকম্পের প্রবণতা বাড়ছে, তাতে তাঁর কথা উড়িয়ে দিতে পারছেন না অনেকেই। এই সময়

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে