,

সিডনি টেস্টের আগেই অবসরে যাচ্ছেন মিসবাহ

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যর্থতা স্বীকার করে ৪২ বছর বয়সী পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হক অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। ৩ জানুয়ারিতে সিডনি টেস্টের আগেই সেই সিদ্ধান্ত আসতে পারে বলে গুঞ্জন চলছে।

আজ শুক্রবার মেলবোর্নে দ্বিতীয় টেস্টের শেষ দিনে দুই সেশনে দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হার নিশ্চিত হওয়ার পর অবসরের কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন মিসবাহ।

ম্যাচের প্রথম ইনিংসে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ৯ উইকেটে ৪৪৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করা পাকিস্তান মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেষ দিনে ব্যাটিং ব্যর্থতার কারণে ইনিংস ও ১৮ রানে পরাজিত হয়।

বক্সিং ডে টেস্টে মিসবাহ কৌশল ও ফিল্ডিং স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন দেখা দেয়। কেবল তাই নয়, প্রথম টেস্টে দুই ইনিংসে তিনি ১১ ও শূন্য রানে আউট হলে সমালোচনা আরও গতি পায়।

আগামী দু-একদিনের মধ্যেই অবসরের সিদ্ধান্ত নেবেন জানিয়ে পাকিস্তানের হয়ে ২০০১ সালে অভিষেক হওয়া ৪২ বছর বয়সী মিসবাহ বলেন, আগামী মঙ্গলবার সিডনিতে শুরু হওয়া টেস্টে খেলার নিশ্চয়তা তিনি দিতে পারছেন না।

ম্যাচে পরাজয়ের পর মিসবাহ বলেন, আমি মনে করছি এ বিষয়ে আমার ভাবা উচিত।

আমি সব সময়ই মনে করে আসছি, দলে অবদান রাখতে না পারলে সেখানে থাকার কোনো মানে হয় না। সিডনি টেস্ট সম্পর্কে আমি এখনো সিদ্ধান্ত নিইনি। তবে দেখা যাক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা