,

মার্কিন কূটনীতিকদের বহিস্কার করবে না রাশিয়া: পুতিন

news-image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রে রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কারের পাল্টা ব্যাবস্থা হিসেবে আমেরিকার কোন কূটনীতিককে বহিস্কার করবে না মস্কো। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে।
এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিষ্কারের পর পাল্টা ব্যাবস্থা হিসেবে ৩৫ মার্কিন কূটনীতিককে বহিষ্কারের চিন্তা-ভাবনা করছে রাশিয়া। কিন্তু পুতিন বলেন, তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাৎক্ষনিক কোন ব্যবস্থা নিবেন না।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দফতর রাশিয়ার ওয়াশিংটন দূতাবাস ও স্যান ফ্রান্সিসকো কনস্যুলেটে কর্মরত ৩৫ কূটনীতিককে ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করার নির্দেশ দিয়েছে।
ওবামা প্রশাসনের শেষ দিনগুলোতে নেওয়া নতুন এমন সিদ্ধান্ত যে সময়ে এলো, যেখানে সিরিয়া ও ইউক্রেইন নিয়ে দুই দেশের সম্পর্কে স্নায়ুযুদ্ধের পরিস্থিতি।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, প্রেসিডেন্ট নির্বাচনের সময় হওয়া হ্যাকিংয়ের ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি জড়িত। সূত্র: সিএনএন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা