,

নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র জাহিদের সন্ধান মিলেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : নিখোঁজের ৬ দিন পর বিশ্ববিদ্যালয় ছাত্র মো: জাহিদ ভূঁইয়ার সন্ধান পাওয়া গেছে। গত বুধবার (২৮ ডিসেম্বর) রাতে ফরিদপুর আটরশি দরবারের এক খাদেম তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে জাহিদের পিতা হোসেন আহমেদ ভূঁইয়া মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সে কীভাবে সেখানে গেছে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি। তিনি জানান, জাহিদ কিছুটা অসুস্থ। জাহিদ আখাউড়া স্থল বন্দরের ব্যবসায়ী ও আখাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক তিতাসের কাগজ পত্রিকার প্রকাশক আলহাজ্ব হোসেন আহম্মেদ ভূঁইয়ার একমাত্র ছেলে। তার বাড়ি উপজেলার মোগড়া ইউনিয়নের সেনারবাদী গ্রামে। জাহিদ ভূঁইয়া ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইউবি)তে এমবিএ পড়ার পাশাপাশি সে গুলশানের প্যাসিফিক আইডিয়াস লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। ২২ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার গুলশানে অফিস শেষে বাসায় ফেরার পথে সে নিখোঁজ হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা