,

চাঁদা না দেওয়ায় সরাইলে কলেজ ছাত্রের হাড়গুড় ভেঙ্গে দিয়েছে যুবলীগ নেতা

news-image

সরাইল প্রতিনিধি : ব্রা‏হ্মণবাড়িয়ার সরাইলে চাঁদা না দেওয়ায় আল মাসুম ভূইয়া শুভ (১৮) নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে যুবলীগ নেতা আকিল উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী। দেওড়া গ্রামের কদর উদ্দিনের ছেলে আকিল শাহজাদাপুর ইউপি যুবলীগের সম্পাদক। শুভ ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী মহাবিদ্যালয়ের ব্যবসা ব্যবস্থাপনা (বিএমএ) বিভাগের ছাত্র। মাথার হাড়গুড় ভেঙ্গে বাকরুদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শুভ। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা হয়েছে। ঘটনার এক সপ্তাহ পরও গ্রেপ্তার হয়নি কেউ। আহত কলেজ ছাত্রকে আসামী করে আরেকটি মামলা করেছে ওই যুবলীগ নেতা। মামলা ও প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, শুভ’র চাচা আশরাফ গত ৭-৮ বছর ধরে শাহজাদাপুর ইউনিয়নে ডিস সংযোগের ব্যবসা করে আসছে। আর লাইনের টাকা উত্তোলনের দায়িত্ব শুভ’র। সম্প্রতি তার ডিস ব্যবসা আরো সম্প্রসারিত করলে গাত্রদাহ শুরু হয় যুবলীগ নেতার। পরে আকিল ও তার ছোট ভাই জাকির আশরাফ শুভদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। টাকা না দিলে ব্যবসা বন্ধ ও প্রাণ নাশের হুমকি দেয়। চাঁদার টাকা না পাওয়ায় ১০-১২ দিন আগে ক্ষুদ্ধ হয়ে যুবলীগ নেতা শুভদের ডিস লাইন কয়েক জায়গায় কেটে বিচ্ছিন্ন করে দেয়। গত ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে মোরাদ মাষ্টারের বাড়ির পশ্চিম পাশের রাস্তায় যুবলীগ নেতা আকিল ও তার ভাই জাকিরের নেতৃত্বে পূর্ব পরিকল্পনা মাফিক একদল সন্ত্রাসী দা চাইনিজ কুড়াল বল্লম লোহার রড নিয়ে কলেজ ছাত্র শুভ’র উপর হামলা চালায়। শুভকে কূপিয়ে মাথার হাড়গুড় ভেঙ্গে গুরুতর আহত করে। বাকরুদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকলে লোকজন শুভকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার দ্রুত অবনতি দেখে চিকিৎসকগণ রাতেই দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জিল্লুর রহমানের তত্ববধানে শুভ’র চিকিৎসা চলছে। গত ২৬ ডিসেম্বর আলী আশরাফ খান বাদী হয়ে আকিল উদ্দিনসহ ৫ জনের নাম উল্লেখ ও এ ঘটনায় আরো অনেক লোক জড়িত আছে উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। একই তারিখে রাত ১০টায় হারিক মিয়ার দোকানের সামনে আরেকটি ঘটনার উল্লেখ করে যুবলীগ নেতা আকিল উদ্দিন বাদী হয়ে আহত শুভসহ তার ৭ স্বজনকে আসামী করে গত ২৯ ডিসেম্বর একটি মামলা করেছে। শুভ’র মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সফিকুর রহমান বলেন, পরিদর্শনে ঘটনার সত্যতা পেয়েছি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে