,

ইসি গঠন: আরও পাঁচটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ

news-image

নিউজ ডেস্ক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আলোচনার জন্য তৃতীয় পর্যায়ে বঙ্গভবন আরো পাঁচটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ‘আজ (বৃহস্পতিবার) পাঁচটি রাজনৈতিক দলের অফিসের ঠিকানায় আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী বছরের ৪ জানুয়ারি ন্যাশনাল আওয়ামী পার্টি এবং বাংলাদেশের সাম্যবাদী দল, ৫ জানুয়ারি কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, ৭ জানুয়ারি বিকল্পধারা বাংলাদেশ ও সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গে আলোচনা করবেন।

ইসি গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার জন্য রাষ্ট্রপতি এই উদ্যোগ নেন। গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি’র আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপতির সঙ্গে ইতোমধ্যেই জাতীয় পার্টি, এলডিপি, জাসদ, কৃষক শ্রমিক জনতা লীগ, ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট এবং ইসলামী ঐক্য জোটের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপতির সঙ্গে ২ জানুয়ারি জাতীয় পার্টি (মঞ্জু) এবং ৩ জানুয়ারি বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আলোচনার তারিখ নির্ধারিত রয়েছে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ইসি’র মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে রাষ্ট্রপতি এ সংলাপের উদ্যোগ নেন।

বঙ্গভবন সূত্র জানায়, আগামী বছরের মধ্য-জানুয়ারি পর্যন্ত এই আলোচনা অব্যাহত থাকবে এবং জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা