,

বাংলাদেশ–সিরিজের সূচি ঘোষণা দক্ষিণ আফ্রিকার

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ২০০৮ সালে। ৯ বছর পর আবারও দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে সিরিজের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

২০১৭ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবেন মাশরাফি-মুশফিকেরা। তবে সিরিজের প্রায় সবগুলো ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকার কম পরিচিত ভেন্যুতে। প্রথম টেস্ট পচেফ্স্ট্রুম। এই মাঠে এখনো পর্যন্ত একটি টেস্টই হয়েছে, ২০০২ অক্টোবরের সেই টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল বাংলাদেশই।

দ্বিতীয় টেস্ট ব্লুমফন্টেইনে। এই মাঠে অবশ্য চারটি টেস্ট হয়েছে। ২০০৮ সালের নভেম্বর অনুষ্ঠিত সর্বশেষ টেস্টে প্রোটিয়াদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। দুটি মাঠ দীর্ঘদিন পর টেস্টে ফিরছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট দিয়ে। সফরের দুটি টি-টোয়েন্টিও হবে এই দুটি মাঠে। তিন ওয়ানডের সিরিজের প্রথমটি কিম্বার্লি, দ্বিতীয়টি পার্ল ও শেষটি ইস্ট লন্ডনে।

২১ সেপ্টেম্বর বোনোনিতে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ। সূত্র: ক্রিকইনফো।

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরসূচি:
সেপ্টেম্বর ২১-২৩: তিন দিনের প্রস্তুতি ম্যাচ, বেনোনি
সেপ্টেম্বর ২৮-অক্টোবর ২: প্রথম টেস্ট, পচেফ্স্ট্রুম
অক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লুমফন্টেইন
অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইন
অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি
অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল
অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন
অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন
অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফ্স্ট্রুম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা