,

প্রেমের গুঞ্জনে মেজাজ হারালেন সোনম

news-image

বিনোদন ডেস্ক : ভালো-মন্দ হিসেবে বলতে গেলে বিদায়ী বছরটি ভালোই কেটেছে অভিনেত্রী সোনম কাপুরের। নীরজা সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসাও পেয়েছেন তিনি।

 
তবে বছরজুড়ে আরো একটি কারণে প্রায়ই খবরে এসেছেন সোনম। আর তা হলো আনন্দ আহুজার সঙ্গে প্রেমের গুঞ্জন। কিন্তু তাকে এবং আনন্দ আহুজাকে ঘিরে এসব গুঞ্জনে নাকি মেজাজ বিগড়েছে সোনমের।

এ বছর আনন্দ আহুজার সঙ্গে ছুটি কাটানো থেকে শুরু করে বিভিন্ন পার্টিতে দেখা গেছে সোনমকে। সর্বশেষ অনিল কাপুরের জন্মদিনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন আনন্দ। হঠাৎ সোনম-আনন্দের এমন ঘনিষ্ঠতা অনেকেই অন্যভাবে দেখেছেন। তাই তাদের ঘিরে প্রেমের গুঞ্জনটাও চলছে বেশ জোরেসোরেই। কিন্তু তাকে ঘিরে এমন গুঞ্জনেবিষয়টি নিয়ে নাকি ভীষণ খেপেছেন তিনি। সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সূত্রটি সংবাদমাধ্যমে বলেন, ‘আনন্দ আহুজাকে ঘিরে প্রেমের গুঞ্জন তৈরি হওয়ায় ভীষণ খেপেছেন সোনম। তিনি চান প্রকাশিত সংবাদের লিংক যেন ইন্টারনেট থেকে সরিয়ে ফেলানো হয়। বলিউড অভিনেত্রী হিসেবে তিনি আলোচিত হতে চান। তিনি চান না তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক।’

নিজের সম্পর্কে নানা বিষয়ে প্রায়ই খোলামেলা বক্তব্য দিয়েছেন সোনম। এমনকি তার গোপন অনেক কথাও সবার সামনে প্রকাশ করেছেন এ অভিনেত্রী। কিন্তু যখনই প্রেমের প্রসঙ্গ আসে মুখে পুরোপুরি কুলুপ এঁটে থাকেন সোনম।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি