বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাক বিভাগে ই-কমার্স সেবা চালু

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল রেখে আরেক দফা এগিয়ে গেল বাংলাদেশের ডাক বিভাগ। এখন থেকে অনলাইনে কেনাবেচার ক্ষেত্রে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেবে এই বিভাগটি।

 
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ পোস্ট বক্সের (জিপিও) সদর দপ্তরে এই পোস্ট ই-কমার্স সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ ডাক বিভাগ এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলো ডাক বিভাগের মাধ্যমে তাদের ই-কমার্স পার্সেল ডেলিভারি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তারানা হালিম জানান, এতে গ্রাহকরা যেমন কম খরচে আরো উন্নত সেবা পাবেন, তেমনি পাল্টে যাবে পোস্ট অফিসের চেহারাও। এই খাত হবে পোস্ট অফিসের আয়ের অন্যতম উৎস।

তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরে বলেছিলাম, ই-কমার্স হবে ডাক বিভাগের আয়ের প্রধান খাত। কারণ, ডাক বিভাগের চেয়ে দ্রুত কেউই কাজ করতে পারবে না। আমাদের পোস্ট অফিসের ৯ হাজার ৮৮৬টি শাখা অলরেডি প্রস্তুত হয়েই আছে। এগুলো দিয়েই অনেক ভালো সেবা দেওয়া সম্ভব।’

তিনি আরো বলেন, ‘পোস্ট অফিসগুলোর অপটিমাম ইউটিলাইজেশন হলে আমরা অনেক এগিয়ে যাব। আমাদের গ্রামে যে ১১ কোটি জনসংখ্যা আছে তাদেরকে আমরা এ পোস্ট অফিসের মাধ্যমে সেবা দিতে পারি। ঢাকা শহের মোট ১১টি পয়েন্টে এ সার্ভিস দেওয়া হবে। জিপিও ঢাকা, শান্তিনগর, গুলশান, বনানী, মোহাম্মাদপুর, মিরপুর, নিউমার্কেট, উত্তরা এবং তেজগাঁও পয়েন্টে এ সার্ভিস দেওয়া হবে। আমরা স্বপ্ন দেখছি, একদিন অ্যামাজান, আলিবাবার চেয়েও আমরা এগিয়ে যাব।’

ডাক বিভাগের মহাপরিচালক প্রভাস চন্দ্র সাহা বলেন, ‘আমাদের টার্গেট ছিল ডিসেম্বর মাসের মধ্যেই ডাক বিভাগে ই-কমার্সের পণ্য ডেলিভারি সেবা চালু করা। আজ এই সেবার উদ্বোধনের মাধ্যমে আমাদের লক্ষ্য পূরণ হলো। ২০১০ সালে ডাক বিভাগ প্রথম মোবাইল মানি অর্ডার সেবা চালু করে। শিগগির বিভিন্ন দোকান এবং সেন্টারে এজেন্সি দেওয়া হবে।’

ডাক বিভাগের মহাপরিচালক জানান, এই সেবা দিতে নতুন গাড়িও কেনা হবে।

ই-ক্যাবের উপদেষ্টা শমী কায়সার, সভাপতি রাজীব আহমেদ, ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) শুধাংশু শেখর ভদ্র প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু