,

‘ভুল সূত্র প্রয়োগে ছিটকে পড়েছেন খালেদা’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, রাজনীতিতে ভুল সূত্র প্রয়োগের কারণে রাজনীতি থেকে ছিটকে পড়েছেন খালেদা জিয়া। গণিতের সূত্র না মিললে যেমন কোনোঅঙ্ক মিলবে না। রাজনীতিরও একটা সূত্র আছে, সূত্র না মিললে রাজনীতিতে টিকে থাকা যায় না। খালেদার জিয়ার ক্ষেত্রে এমনটাই হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষেআয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমান রাজনীতিতে যে ভুল করেছিলেন খালেদা জিয়াও সেই একই ভুল করেছেন। কারণ তাদের সাথে যুক্ত হয়েছে যুদ্ধাপরাধীর দল জামায়াত। তাই জিয়াউর রহমানের রাজনীতি যেমন ধ্বংস হয়েছে তেমনিভাবে খালেদা জিয়ার রাজনীতিও এখন ধ্বংসের পথে।

পাকিস্তানের সমালোচনা করে নৌমন্ত্রী বলেন, পাকিস্তান এখনো আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে। কেননা তারা বাংলাদেশের উন্নয়ন সইতে পারে না। এইজন্য তারা সবসময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে।

জঙ্গি দমনে সকলের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, মানুষ হত্যাকারীরা ইসলামের অনুসারী হতে পারে না। কারণ ইসলামে কোথাও মানুষ হত্যার কথা বলা নেই। তাই এই জঙ্গি দমনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

এছাড়া আলোচনা সভায় স্বাগত ও সূচনা বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান খান।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফজলুর রহমান খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ আহমেদ রতন, আইডিইবির সভাপতি একেএমএ হামিদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের