,

মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৪ মার্চ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

 

বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।

মির্জা ফখরুল আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য ১৪ মার্চ দিন ধার্য করেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর কলাবাগান এলাকায় পদ্মা জেনারেল হাসপাতালের সামনে বিএনপি-জামায়াতের ২৫/৩০ জন নেতা-কর্মী রাস্তায় গাড়ি ভাঙচুর, নিরীহ মানুষকে মারধর ও টাকা পয়সা নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়। কলাবাগান থানার এসআই মাসুদ সিকদার বাদী হয়ে এ মামলা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা