মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ষড়যন্ত্রের প্রমাণ দিন, খালেদাকে ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অভিযোগ প্রমাণ করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই নির্বাচনে সরকারি দলের ষড়যন্ত্র প্রমাণ করতে না পারলে বিএনপি নেত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি।

 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির প্রিয়াঙ্কা কমউনিটি সেন্টারে এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশ সফল করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকা ও ঢাকার আশপাশের জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় মেয়র, উপজেলা চেয়ারম্যনদের নিয়ে এই মতবিনিময় সভা করে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে ফখরুল, রিজভী সাহেবরা মনগড়া অনেক কথা বলেছেন। শেষ পর্যন্ত খালেদা জিয়াও বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনে নাকি ষড়যন্ত্র হয়েছে। আমি বেগম জিয়াকে অনরোধ করবো, ষড়যন্ত্র জাতির সামনে প্রমাণ করুন। আর প্রমাণ করতে না পারলে, আপনার বক্তব্য প্রত্যাহার করুন।

জেলা পরিষদ নির্বাচন নিয়ে বিএনপি নেতা মওদুদ আহমদের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আরেক জন মওদুদ আহমদ। তিনি বলেছেন, জেলা পরিষদ নির্বাচন নাকি সংবিধানের সাথে সাংঘর্ষিক। এর পর ফখরুল সাহেবও তার সাথে সুর মিলিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, কোন সংবিধানের বলে জিয়াউর রহমান এদেশের রাষ্টপতি হয়েছিলেন, আমরা জানতে চাই। সংবিধানের কথা বলবেন না। আপনারাই সংবিধান রক্তাক্ত ও পদদলিত করেছেন। আপনাদের মুখে সংবিধানের কথা মানে ভূতের মুখে রাম নাম।

তিনি আরো বলেন, ২০০০ সালে আমরা সরকারে থাকার সময় জেলা পরিষদের আইন হয়েছে। এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক থাকলে, আপনারা সংশোধন করেননি কেন? বাতিল করেননি কেন? এখানে সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু নেই।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী লীগের জনসভা সফল করার আহ্বান জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, সোহরাওয়ার্দীতে আমরা বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশ করবো। এই সমাবেশকে সফল করতে হবে।

এছাড়া ৫ জানুয়ারি গণতন্ত্রেরর বিজয় দিবস উপলক্ষে সারাদেশে সকল জেলা-উপজেলা পর্যায়ে সমাবেশ করারও আহ্বান জানান তিনি।

যৌথসভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, মুহিবুল হাসান চৌধুরী নওফেলসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের