,

সালাম: ইসলামের সৌন্দর্যের প্রতীক

news-image

ইসলাম ডেস্ক : সুন্দরের ধর্ম ইসলামের প্রতিটি বিধানই সৌন্দর্যের ধারকবাহক। একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে সাক্ষাতের পর সম্ভাষণ জানানোর যে রীতি সেই সালাম হলো ইসলামের অন্যতম সৌন্দর্যের প্রতীক। মুসলমান পরস্পরের সঙ্গে সাক্ষাৎ হলেই বলবে ‘আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।’ অর্থাৎ আপনার ওপর আল্লাহপাকের শান্তি, করুণা এবং বরকত-রহমত বর্ষিত হোক। ওই সালাম শোনার সঙ্গে সঙ্গে অপরজন বলবে ‘ওয়া আলাইকুমস সালাম ওয়া রাহমাতুল্লাহ’ অর্থাৎ আপনার ওপরও আল্লাহপাকের অপার শান্তি, করুণা ও অশেষ কল্যাণ বর্ষিত হোক।

পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দিতে হয়। যিনি আগে সালাম দেন তিনিই উত্তম। সালাম দেয়া সুন্নত হলেও এর উত্তর দেয়া ওয়াজিব। রাসুল (সা.) বলেছেন, পূর্ণ মুমিন না হলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। পূর্ণ মুমিন হতে হলে একে অপরকে ভালোবাসতে হবে। ভালোবাসা সৃষ্টির সেই পথ ভুললে চলবে না। যে কাজটি করলে তোমাদের মধ্যে হৃদ্যতা ও ভালোবাসা সৃষ্টি হবে, তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রচার কর। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, এক ব্যক্তি রাসুলুল্লাহকে (সা.) জিজ্ঞাসা করল, ইসলামের কোন কাজটি উত্তম? রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, অন্যকে খাবার খাওয়াও এবং সালাম দাও। যাকে চেন তাকেও, যাকে চেন না তাকেও। হজরত ইমরান ইবনে হোসাইন (রা.) বলেন, এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে এসে বললেন আসসালামু আলাইকুম।

রাসুল (সা.) বললেন, সে ১০ নেকি পেল। এরপর আরেক ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসুল (সা.) বললেন, সে ২০ নেকি পেল। কিছুক্ষণ পর আরেক লোক এসে বলল, আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসুল (সা.) বললেন, এ ব্যক্তি ৩০ নেকি পেল।

আমাদের সমাজে পশ্চিমা কালচার অনুযায়ী আজকাল কারো সঙ্গে সঙ্গে সাক্ষাৎ হলে হায়-হ্যালো দিয়ে অভিবাদন জানাই। আমাদের উচিত মুসলমান ভাইয়ের সঙ্গে সালাম দিযে কথা শুরু করা। শুধু সাক্ষাতেই নয়, যখন মোবাইল, ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথা বলব তখনো সালাম দিয়ে কথা শুরু করব এবং হায়, হ্যালো ইত্যাদি পশ্চিমা সংস্কৃতি বর্জন করব। কেননা সালামের মাধ্যমে আমাদের একে অন্যের সঙ্গে ভালোবাসা ও হৃদ্যতা সৃষ্টির হয় এবং আমরা সওয়াবের অধিকারী হতে পারি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা