,

সুযোগ হাতছাড়া করায় হতাশ মাশরাফিরা

news-image

স্পোর্টস ডেস্ক : এতক্ষণে হতাশা নাকি বিষণ্নতা চেপে বসেছে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে। এ দুই আবেগের কোনও একটিতে কাতর হওয়া তাদের জন্য স্বাভাবিক। জয়ের বন্দরে পৌঁছার আভাস দিয়েও ডুবেছে বাংলাদেশের সম্ভাবনার তরী। আর এই ডুবটা শুরু হয়েছে সাব্বির হাসানের রানআউটে। মাশরাফি মর্তুজা সংবাদ সম্মেলনে জানান সেকথাই, ‘সাব্বিরের রানআউট ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। উইকেটে যখন ইমরুল-সাব্বির দু’জনই দাঁড়িয়ে গেছে, প্রতিপক্ষ ওই সময়ে একটা ব্রেকথ্রু চেয়েছিল। সাব্বিরকে রান আউট করে সেই সফলতা পেয়েও যায় নিউজিল্যান্ড।’

মাহমুদউল্লাহ-সাকিব দু’জনেই তখন উইকেটে নতুন গিয়ে সবকিছু নতুন করে শুরু করছিলেন। তবে মাহমুদউল্লাহর আউটকে কাঠগড়ায় দাঁড় করাননি মাশরাফি, ‘তাকে করা বলটা অসাধারণ রকমের ভালো একটি বল ছিল।’ সাকিবের নাম উল্লেখ না করে বলেছেন, ‘তার (মাহমুদউল্লাহ) পরের ব্যাটসম্যানরা আরও দেখেশুনে খেলতে পারতেন।’

সৌম্যের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সিদ্ধান্তকে সমর্থন করে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘নুরুলও ভালো ব্যাট করছিল। কিন্তু তাকে সমর্থন দেওয়ার কেউ ছিল না।’

কিউই এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘উপমহাদেশের যে কোনও দল এই কন্ডিশনে এসে স্বাভাবিকভাবে খুব ভালো কিছু করতে চায়। আমরা আজ তেমন একটি সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারিনি।’ সহজ সুযোগ নষ্ট করায় হতাশ মাশরাফি, ‘আজকের ম্যাচে জিতলে পরবর্তী ম্যাচেও জয়ের একটি ক্ষেত্র তৈরি হতো। এতো সহজ সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারায় খুব স্বাভাবিক খেলোয়াড়রা মানসিকভাবে মুষড়ে পড়েছে। এখন তাদের সঙ্গে বসে আমাদের পরের খেলায় জয়ের প্রস্তুতি নিতে হবে।’

মুশফিক না থাকার প্রভাব কী পড়েছে এই ফলাফলে? এ প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘মুশফিক না থাকাটাতো অবশ্যই আমরা মিস করেছি। গত দেড় বছর ধরে মুশফিক ভালো রান করছিল। তার জায়গায় নুরুল ভালো খেলেছে। এরপরও মুশফিকের অভাবতো পূরণ হবার নয়।’ শেষ ম্যাচটি জিততে চান অধিনায়ক, ‘আমাদের পরের খেলায় জয়ের জন্যে প্রস্তুত হতে হবে। সে প্রস্তুতি শুরু হবে এখন থেকেই।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা