বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে গ্রহাণু, পৃথিবী অপ্রস্তুত, নাসার সতর্কবাণী

news-image

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক : পৃথিবীর দিকে একটি গ্রহাণু ধেয়ে আসছে। আর এটি আঘাত হানলে মানবজাতি ধ্বংস হয়ে যাবে এবং এটি কিছুতেই রোধ করা যাবে না। নাসার এক বিজ্ঞানী সম্প্রতি এই সতর্কবার্তা দিয়েছেন।

নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের গবেষক ডা. জোসেফ নাথ বলেছেন, ‘একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। যদি পৃথিবীর সঙ্গে এটির সংঘর্ষ হয় তাহলে মানবজাতি ধ্বংস হয়ে যাবে।’

বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, বিলুপ্তির পর্যায়ের গ্রহাণু যে কোনো মুহূর্তে পৃথিবীতে আঘাত হানতে পারে। প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় কোটি বছর আগে পৃথিবীর শেষ প্রভাবশালী প্রজাতি ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে এই গ্রহাণুরই আঘাতে।

গত সোমবার পরমাণুবিজ্ঞানীদের সঙ্গে এক অনুষ্ঠানে জোসেফ নাথ তাঁর তথ্য উপস্থাপন করে বলেন, ‘মানুষ এই বিস্ময়কর গ্রহাণু বা ধূমকেতুর জন্য একেবারেই প্রস্তুত নয়।’

অনুষ্ঠানে কীভাবে এই গ্রহাণু মহাজাগতিক বিপদ হয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে তা উপস্থাপন করা হয়। নাসার ওই বিজ্ঞানী বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এই মুহূর্তে আমরা এ ব্যাপারে কোনোকিছুই করতে পারব না।’

আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের বার্ষিক সভায় বক্তব্যে জোসেফ আরো উল্লেখ করেন, বড় এবং বিপজ্জনক গ্রহাণু এবং ধূমকেতু মাঝে মাঝে পৃথিবীর আকাশে বিস্ফোরিত হচ্ছে এবং তা ভূপৃষ্ঠে আছড়ে পড়ছে। অন্যদিকে কিছু বিলুপ্তির পর্যায়ে রয়েছে, অনেকটা ডাইনোসর প্রজাতি নিধনকারীদের গ্রহাণুর মতো। এই প্রজাতি পাঁচ কোটি থেকে ছয় কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। ধূমকেতু পৃথিবী থেকে দূরবর্তী পথে। কিন্তু মাঝে মাঝে আশপাশে ছিটকে যায়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ