,

করণের বিরুদ্ধে ভয়ংকর যৌন হয়রানির অভিযোগ আনুশকার!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় প্রযোজক ও পরিচালক করণ জোহরের বিরুদ্ধে ভয়ংকর যৌন হয়রানির অভিযোগ করলেন বলি অভিনেত্রী আনুশকা শর্মা! আনুশকার দাবি, করণ নাকি মাঝে মাঝেই তার শরীর এমনভাবে স্পর্শ করেন যাতে তিনি অস্বস্তিতে পড়ে যান।

কিন্তু বলিউডের বিখ্যাত প্রযোজকের বিরুদ্ধে হঠাৎ এমন অভিযোগ কেন আনলেন নায়িকা।

সম্প্রতি ‘কফি উইথ করণ’ চ্যাট শোতে উপস্থিত ছিলেন আনুশকা। সেখানে ছিলেন আরেক বলি সুপারস্টার ক্যাটরিনা কাইফ। অনুষ্ঠানে হঠাৎ ‘অ্যায় দিল হে মুশকিল’ সিনেমার স্মৃতিচারণ করেন করণ।

সিনেমাটি প্রযোজনা করেছেন করণ জোহর। সিনেমায় মূল চরিত্রে নায়িকা হিসেবে ছিলেন আনুশকা শর্মা।

অনুষ্ঠানে হঠাৎ করেই করণ জোহর জানান, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির কাজের সময় তিনি আনুশকার ওপর খুবই দুর্বল হয়ে পড়েছিলেন।

এর পরেই বিস্ফোরক মন্তব্য করেন আনুশকা। অনুশকার পাল্টা জবাব, খুবই দুঃখিত, তবুও বলতে বাধ্য হচ্ছি, আমি করনের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করতে যাচ্ছিলাম।

অনুশকার এমন কথার পর সবাই হতভম্ব হয়ে যান। অনুশকা এবার ক্যাটরিনার দিকে তাকিয়ে বলেন, ‘জানো, করণ মাঝে মাঝে এমনভাবে আমার শরীর স্পর্শ করে যে, আমি অস্বস্তিতে পড়ে যাই।’

তখন করণ বলেন, আরে আমি তো তোমার সঙ্গে মজা করি।

আরেক বলি নায়িকা জ্যাকুলিনের প্রসঙ্গ টেনে আনুশকা বলেন, জ্যাকলিনও আমাকে একবার বলেছে, মণীষ মালহোত্রের পার্টিতে গিয়েও তুমি জ্যাকলিনের সঙ্গে একই কাজ করেছ।

কথা শেষ করতে না দিয়ে করণ বলে ওঠেন, আমি অস্বস্তিকরভাবে জ্যাকলিনের শরীরে হাত দিয়েছি, তাই তো? অনুষ্কা বলে ওঠেন, হ্যাঁ।

পরিস্থিতি বেগতিক দেখে ক্যাটরিনা এ বার কোমর বেঁধে আসরে নেমে পড়েন। বলে ওঠেন, শোনো, আইনি ব্যাপার-স্যাপার নিয়ে পরে আলোচনা করা যাবে। অন্য কোনো শোয়ে আমরা এসব নিয়ে আলোচনা করব। আমি তোমাদের দু’জনকেই ভালবাসি। তোমাদের দু’জনের কোনো ক্ষতি হোক, এটা আমি চাই না।

এখন প্রশ্ন হল, অনুশকার সঙ্গে কি সত্যি সত্যি করণ এমন কাজ করেছেন? নাকি রসিকতা করে অনুশকা এমন সব উদ্ভট কথা বলে বসলেন?

যদি আনুশকার কথা মিথ্যা হয় তাহলে বলেতেই হবে তিনি খুব বিশ্রী রসিকতা করেছেন। আর যদি আনুশকার কথা সত্যি হয় তাহলে কিন্তু চিন্তার বিষয়!

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে