,

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চান জাতিসংঘের নতুন মহাসচিব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের দায়িত্ব নিতে যাওয়া নতুন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস শিগগিরই যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান।

‘যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে গঠনমূলক সংলাপ করতে বদ্ধপরিকর’ বলেও জানিয়েছেন তিনি।

গুতেরেস বলেন, তিনি গত মাসের শেষের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। একইভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে তিনি আশাবাদী।

উল্লেখ্য, পর্তুগালের এ সাবেক প্রধানমন্ত্রী আগামী ১ জানুয়ারি জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি-মুনের কাছ থেকে সংস্থার দায়িত্ব নিতে যাচ্ছেন। সিরিয়ায় চলমান রক্তক্ষয়ী সংঘাত এবং ট্রাম্পের শাসনামলে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নানা প্রশ্নের মধ্যে তিনি এ দায়িত্ব নিচ্ছেন।

বুধবার পর্তুগালের টেলিভিশন চ্যানেল এসআইসিকে দেয়া এক সাক্ষাৎকারে গুতেরেস বলেন, ‘পুতিনের সঙ্গে আমি চমৎকার আলোচনা করেছি। আমি আশা করছি ডোনাল্ড টাম্পের সঙ্গেও আমার আলোচনা চমৎকার হবে। ’

উল্লেখ্য, গত শুক্রবার ট্রাম্প বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের ব্যাপারে ওয়াশিংটনের ভূমিকা ভিন্ন হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা