,

জেএসসি-জেডিসিতে ২৮ প্রতিষ্ঠানের সবাই ফেল

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৮৬৭টি বেড়েছে। একই সঙ্গে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি কমেছে।

এবার ৯ হাজার ৪৫০ স্কুল ও মাদ্রাসার সবাই পাস করেছে। অপরদিকে ২৮ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।

গত বছর শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো আট হাজার ৫৮৩টি এবং শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৩টি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবার ২৮ হাজার ৭৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয়।

সংবাদ সম্মেলনে সরবরাহ করা ফলাফলের সার-সংক্ষেপ পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা বোর্ডে এক হাজার ১২৯, রাজশাহীতে এক হাজার ৫১৭, কুমিল্লায় ৩৪৮, যশোরে ৯৯৯, চট্টগ্রামে ১৯২, বরিশালে ৯১৯, সিলেটে ২৪৪ ও দিনাজপুর বোর্ডে ৮৯৯টি শতভাগ পাস প্রতিষ্ঠানের রয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৩ হাজার ২০৩টি, গত বছর এ সংখ্যা ছিল দুই হাজার ৭৮৪টি। এ বোর্ডের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। গত বছরও এ সংখ্যা ছিলো ২০টি।

অপরদিকে ঢাকা ও রাজশাহী শিক্ষা বোর্ডে একটি করে শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাস করতে পারেনি। দিনাজপুর শিক্ষা বোর্ডে ৬টি শূন্যপাস শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

এছাড়া কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বোর্ডে কোন শূন্য পাস স্কুল নেই।

এবার পাসের হার জেএসসিতে ৯২ দশমিক ৮৯ শতাংশ ও জেডিসিতে ৯৪ দশমিক ০২ শতাংশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে