,

দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় শিক্ষিত জনগোষ্ঠী অত্যাবশ্যক : প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক: প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ গণভবনে জেএসসি, পিএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তরের পর প্রধানমন্ত্রী বক্তৃতাকালে এসব কথা বলেন।

তিনি বলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা অত্যাবশ্যক। শিশুদের মধ্যে আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি করার জন্যই শিশুকাল থেকে পরীক্ষা ভীতি দূর করতে হবে।

সে লক্ষ্যে পিএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ করা হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, পিএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থী ও পাসের হার বেড়েছে। ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। মেয়েরা পরীক্ষার ফলাফলেও এগিয়ে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের আমলে দেশ আন্তর্জাতিকভাবে বিভিন্ন পুরস্কার পায় আর বিএনপি জামায়াতের আমলে তিরস্কার পায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা