,

নাসিরনগরে জেলা পরিষদ নির্বাচনে ফারুকুজ্জামান ফারুক ,আসাদুজ্জামান চৌধুরী ও শাহিনা আক্তার খানম নির্বাচিত

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ অত্যন্ত শান্তিপুর্ণ ও উৎসবের আমেজে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলা পরিষদ নির্বাচন-২০১৬ অনুষ্টিত হয়েছে। বুধবার জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে বে-সরকারী ফলাফলে আওয়ামীলীগ সর্মথিত মেম্বার প্রার্থী মোঃ ফারুকুজ্জামান ফারুক নির্বাচিত হয়েছেন। সকাল ৯ টা থেকে একটানা দুপুর ২টা পর্যন্ত পূবভাগ এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে নাসিরনগর ২নং সদস্য আসনে আওয়মীলীগের দুইজন ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এরে মধ্যে ফান্দাউক ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সর্মথিত মেম্বার প্রার্থী মোঃ ফারুকুজ্জামান ফারুক তালা প্রতীক নিয়ে ৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামীলীগ মনোনীত মোঃ গোলাম সামদানী পিয়ারু হাতী প্রতীক নিয়ে ৩৬ ভোট পেয়েছেন।স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাজ্জাদ মোর্শেদ ঘুড়ি প্রতীক নিয়ে ১৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।
উল্লেখ্য,নাসিরনগর উপজেলায় ১নং ওয়ার্ডে উপজেলা আওয়ামীলীগ সর্মথিত সাধারণ সদস্য পদে আসাদুজ্জামান চৌধুরী ও ১,২ ও ৩ নং সংরক্ষিত আসনে শাহিনা আক্তার খানম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত হন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা