,

এভাবে চলতে পারে না, বিহিত হবে : খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের কার্যালয়ে বড় দিন উপলক্ষে খ্রিষ্টান অ্যাসোসিয়েশন আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কেক কাটছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: বিএনপি অফিসসন্ত্রাস, জঙ্গিবাদ ও গুম-খুনের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের লোকজন জড়িত। তাদের ধরলেই সব বেরিয়ে যাবে। এভাবে চলতে পারে না। এর বিহিত করতেই হবে।

আজ মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে বড় দিন উপলক্ষে খ্রিষ্টান অ্যাসোসিয়েশন আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ বাহবা নিতে চেয়েছিল যে, তাদের অধীন নির্বাচন সুষ্ঠু হয়। কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়নি। বাইরে ফিটফাট, ভেতরে ষড়যন্ত্র। তিনি বলেন, ‘আসছে ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হবে। তাই যেনতেন নির্বাচন কমিশন গঠন হলে দেশে গণতন্ত্র আসবে না।’

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপের উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আওয়ামী লীগ মুখে বলছে রাষ্ট্রপতি যা বলবেন, তা মেনে নেবে। কিন্তু তারা কানে কানে কি বলবে, সেটা কি আমরা কী বুঝি না?’ তিনি বলেন, ‘শুধু নিরপেক্ষ এবং স্বাধীন কমিশন হলেই নির্বাচন সুষ্ঠু হবে না। বরং নির্বাচনকালীন সহায়ক সরকার অর্থাৎ, নির্দলীয় সরকার থাকতে হবে। অন্যথায় নারায়ণগঞ্জের মতো নির্বাচন হবে।’

খালেদা জিয়া সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুম-খুনের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের লোকজন জড়িত। তাদের ধরলেই সব বেরিয়ে যাবে। বিগত আন্দোলনের সময় আগুন দেওয়া, পেট্রলবোমা মেরেছে আওয়ামী লীগ ও প্রশাসনের লোকেরা। অথচ কোনো ঘটনা ঘটলেই বিএনপি-জামায়াত, নইলে অমুক দল তমুক দল জড়িত।
খালেদা জিয়া বলেন, এভাবে চলতে পারে না। এর বিহিত করতেই হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়। খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য দেন অ্যালভার্ট পি কস্তা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা