,

চতুর্থ ধাপে স্মার্টকার্ড বিতরণ ১লা জানুয়ারি থেকে শুরু

news-image

নিউজ ডেস্ক : আগামী ১ জানুয়ারি থেকে চতুর্থ ধাপে রাজধানীর মিরপুর, গুলশান, সবুজবাগ, মতিঝিল, ধানমন্ডি ও লালবাগ থানার কয়েকটি ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক আজ বাসসকে বলেন, এসব এলাকায় বিতরণ কার্যক্রম ৪ এপ্রিল পর্যন্ত চলবে।

চলতি বছরের ৩ অক্টোবর থেকে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। প্রথম ধাপে ৩ থেকে ১০ অক্টোবর রাজধানীর রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডে, ১৩ থেকে ২০ অক্টোবর ২০ নম্বর ওয়ার্ডে, ২২ থেকে ২৬ অক্টোবর ২১ নম্বর ওয়ার্ডে এবং উত্তরার ১ নম্বর ওয়ার্ডে ৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ করা হয়।

দ্বিতীয় দফায় স্মার্টকার্ড বিতরণের তালিকা থেকে জানা যায়, এ দফায় রাজধানীর গুলশান থানার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড, লালবাগ থানার ২৬, ২৭ ও ২৮, কোতয়ালী থানার ৩২ ও ৩৩ এবং ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট বোর্ডে ২৫ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ১১ ডিসেম্বর পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ করা হয়।

তৃতীয় দফায় ২০ নভেম্বর থেকে গুলশান, সবুজবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, লালবাগ, কোতয়ালী থানার কয়েকটি ওয়ার্ডে বিতরণ শুরু হয়। যা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা