,

কিরগিজস্তানকে হারিয়ে ভলিবলের শিরোপা জিতল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ৩-০ সেটের জয়ে কিরগিজস্তানকে হারিয়ে শিরোপা জিতল উজ্জীবিত বাংলাদেশ। এর আগে ফাইনালে ওঠার পথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কিরগিজস্তানের কাছে ৩-২ সেটে হেরেছিল জাবির-রাশেদরা।

টানা চার ম্যাচ জিতে শিরোপা নির্ধারণী মঞ্চে আসা কিরগিজস্তান ফাইনালেও ছিল ফেভারিট। কিন্তু আজ মঙ্গলবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে খেলা গড়ানোর পর দেখা গেল ভিন্ন চিত্র। আত্মবিশ্বাসে ফুটতে থাকা সোহেল-মাসুদ-জাবিররা চেপে ধরেন অতিথিদের। ২৫-২২ ব্যবধানে প্রথম সেট জিতে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয় সেটে লড়াই আরও জমেছিল। তবে ২৫-২৩ ব্যবধানে জিতে গত আসরে সাত দলের মধ্যে পঞ্চম হওয়া জাবিররা শিরোপা স্বপ্ন পূরণের পথে অনেকটা এগিয়ে যায়।

এরপরে তৃতীয় সেটে ৭-৬ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। এ সময় প্রতিপক্ষ দলের তোতোয়েভ নুরমুখামেদ চোট পাওয়ার পর হার মেনে নেয় কিরগিজস্তান!

উল্লেখ্য, আফগানিস্তানকে ৩-১ সেটে হারিয়ে এ প্রতিযোগিতা শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকেও ৩-০ সেটে হারিয়েছিল জাবিররা। এদিকে তৃতীয় ম্যাচে দারুণ লড়াই করেও কিরজিস্তানের কাছে ৩-২ সেটে হারে বাংলাদেশ। তবে পরের ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে উড়িয়ে দিয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে ওঠে বাংলাদেশ ভলিবল দল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা