,

নরসিংদীতে লড়াই হবে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর

news-image

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে জেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে লড়াই হবে।বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে মোট ১৫টি কেন্দ্রে। জেলা ও উপজেলা সদরে স্থাপিত ভোটকেন্দ্রে চেয়ারম্যান, সাধারণ ও সদস্য পদে ভোট দেবেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা।

 

জেলা নির্বাচন রিটার্নিং অফিসার প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জাম পাঠাচ্ছেন।

জেলায় মোট ভোটার সংখ্যা ৯৯৩, কেন্দ্র ১৫টি। অধিকাংশ প্রার্থী তাদের নিজ নিজ এজেন্টদের কাগজপত্রাদি জমা নিচ্ছেন রিটার্নিং অফিসারের কাছে।

ইসি সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রের পাহারায় থাকবে ২০ জন করে পুলিশ সদস্য। আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ব্যাটালিয়ন আনসার ও আনসার ভিডিপির সদস্য।

কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি ও র্যাব। প্রতিটি উপজেলায় বিজিবির ২টি মোবাইল টিম ও ১টি স্ট্রাইকিং ফোর্স থাকবে। পেট্টোলিং ও স্ট্রাইকিংয়ের দায়িত্বে থাকবে র্যাব।

এ হিসেবে প্রতিটি উপজেলায় র্যাবের ২টি মোবাইল টিম ২ ও ১টি স্ট্রাইকিং ফোর্স (প্রতিটি টিমে ১০ জন করে সদস্য) থাকবে। প্রতিটি কেন্দ্রে ১ জন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। তবে ভোট ও যানবাহন চলাচলের ক্ষেত্রে অন্য নির্বাচন থেকে শর্ত কিছুটা শিথিল রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের