,

ইসি গঠনে আইন প্রণয়নের প্রস্তাব ওয়ার্কার্স পার্টির

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে সংলাপে আইন প্রণয়ন, সার্চ কমিটি গঠন এবং কমিশনে দুজন নারীর অন্তর্ভুক্তিসহ আট দফা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

 

মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে বৈঠকে দলটির পক্ষ থেকে এ প্রস্তাবগুলো তুলে ধরা হয়।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে দলটির ১০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নেয়। ঘণ্টাব্যাপী এ সংলাপ চলে।

সংলাপ শেষে বঙ্গভবনের প্রধান ফটকের সামনে রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি আশা করছেন, এ আলোচনার মধ্যে দিয়ে কিছু একটা বেরিয়ে আসবে। সুতরাং আমরাও আশাবাদী তার এই উদ্যোগ সফল হোক, সার্থক হোক। রাষ্ট্রপতি বলেছেন, একটি ক্ষেত্রে সবার ঐকমত্য এসেছে যে নির্বাচন কমিশনে একজন নারী সদস্য অন্তর্ভুক্ত করতে হবে।

রাষ্ট্রপতিকে দেয়া ওয়ার্কার্স পার্টির প্রস্তাবগুলোতে বলা হয়েছে, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুসারে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি জরুরি ভিত্তিতে সংসদ অধিবেশন ডেকে অথবা অধ্যাদেশ জারির মাধ্যমে আইন প্রণয়ন করতে পারেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ দিন থেকে এক মাস লাগতে পারে।

নির্বাচন কমিশনার নিয়োগে দলটির প্রস্তাবে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে নিয়ে একটি সাংবিধানিক কাউন্সিল গঠনের কথাও বলা হয়েছে। এই সাংবিধানিক কাউন্সিল রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে নাম প্রস্তাব করবে। প্রধান বিচারপতি, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহাহিসাবরক্ষক ও নিয়ন্ত্রক এবং অ্যাটর্নি জেনারেলের সমন্বয়ে সার্চ কমিটি গঠনের প্রস্তাব করেছে দলটি। ওয়ার্কার্স পার্টি পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনে অন্তত দুজন নারী সদস্যের অন্তর্ভুক্তি চেয়েছে।

ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিদলে আরো ছিলেন দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, হাজেরা সুলতানা, ইকবাল কবির জাহিদ, কামরূল আহসান ও মুস্তফা লুৎফুল্লাহ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা