,

নাসিরনগরে মন্দির ও বাড়িঘরে হামলায় : আ.লীগ নেতা গ্রেফতার

news-image

আকতার হোসেন ভুইয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুমন্দির ও বাড়িঘরে  হামলার চালানো ঘটনায় শেখ আবদুল আহাদ নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ আবু জাফর  তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ও  জানান, বিকেল চারটার দিকে নাসিরনগর থানা পুলিশ ঘোষপাড়া এলাকায় আবদুল আহাদের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গত ৩০ অক্টোবর হিন্দু মন্দির ও বাড়িঘরে  হামলা ঘটনায় দুটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ফেসবুকে পবিত্র কাবা শরীফ নিয়ে ব্যাঙ্গচিত্র করে পোস্ট দেয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ (৩০) দাসের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে নাসিরনগর উপজেলা।আহলে সুন্নত ও তৌহিদি জনতার ব্যানারে দুটি সমাবেশ হয়। এসময় দুষ্কৃতকারীরা উপজেলার অন্তত ১২/১৫ টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এরপর ৪ নভেম্বর ভোরে ও ১৩ নভেম্বর ভোরে দুষ্কৃতকারীরা আবারও উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়েরর অন্তত পর্যাক্রয়ে ৫/৬টি ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা