,

মারা যাননি ব্রিটনি

news-image

বিনোদন ডেস্ক : তারকাদের মৃত্যু গুজব প্রায়ই শোনা যায়। এবার মৃত্যু গুজব রটেছে জনপ্রিয় মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের।

গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সনি মিউজিক এন্টারটেইনমেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট দেখা যায়। এতে লিখে, ‘রেস্ট ইন পিস ব্রিটনি। দুর্ঘটনায় ‍নিহত হয়েছেন ব্রিটনি স্পিয়ার্স! আমরা শিগগিরই আপনাদের বিস্তারিত জানাব।’

আর সনি মিউজিক এন্টারটেইনমেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে যখন কোনো তারকার মৃত্যু সংবাদ দেওয়া হয় তখন হয়তো অনেকেই তা বিশ্বাস করবেন। টুইটটি দেখার সঙ্গে সঙ্গেই ব্রিটনি ভক্তদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

কিন্তু পরবর্তীতে আগের টুইটটি মুছে ফেলে সেই অ্যাকাউন্ট থেকে আরেকটি টুইটে লেখা হয়, ‘সনির অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। এটি ঠিক করা হয়েছে। ব্রিটনি ভক্তদের মাঝে সংশয় তৈরি হওয়ায় সনি মিউজিক দুঃখ প্রকাশ করছে।’

সাইবার হ্যাকার গ্রুপ আওয়ারমাইন্ড এই হ্যাকিংয়ের দায় স্বীকার করেছে।

এ প্রসঙ্গে ব্রিটনির ম্যানেজার অ্যাডাম লেবার জানিয়েছেন, ব্রিটনি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছু দুষ্টু ইন্টারনেট ব্যবহারকারী কয়েক বছর ধরে তার মৃত্যু গুজব ছড়িয়ে আসছে।

২০১৪ সালে সাইবার অ্যাটাকের শিকার হয়েছিল সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট। পরবর্তীতে এফবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে কাজটি ছিল উত্তর কোরিয়ার। সাইবার অ্যটাকটি হয়েছিল সনি পিকচার্সের দি ইন্টারভিউ সিনেমা মুক্তির এক মাস আগে। কারণ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার জন্য দুজন সাংবাদিককে নিয়োগ দেয় সিআইএ, এমন গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা