,

যৌনবিষয়ক মন্তব্যে চটেছেন তামান্না

news-image

 

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর কাত্থি সান্দাই শিরোনামের সিনেমাটি। কিন্তু সিনেমার নির্মাতা সুরাজের একটি বক্তব্যে ভীষণ চটেছেন তিনি।

গতকাল সোমবার দক্ষিণী নির্মাতা সুরাজ একটি সাক্ষাৎকারে জানান, তিনি নায়িকাদের যৌন আবেদনময়ী দেখানোর জন্য ছোট পোশাক পরান।

তিনি বলেন, ‘যখন কস্টিউম ডিজাইনাররা আমার কাছে হাঁটু পর্যন্ত লম্বা পোশাক নিয়ে আসে, আমি সেগুলো ছোট করতে বলি। এতে আমার নায়িকারা স্বাচ্ছন্দ্যবোধ করল কি না, তাতে আমার কিছু যায় আসে না, আমি তাদের জোর করে রাজি করাই। কারণ দর্শক নায়িকাদের এ ধরনের পোশাকে দেখার জন্য টাকা দেয়।’

এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, ‘নায়িকাদের যদি অভিনয় দেখাতে হয় তাহলে টিভি সিরিয়ালে গিয়ে দেখাবে। যখন তারা বাণিজ্যিক সিনেমায় অভিনয় করবে তখন পর্দায় তাদের যৌন আবেদনময়ী রূপে হাজির হতে হবে। এ জন্যই দর্শক টাকা দেয় এবং তাদের টাকা দেওয়া হয়।’

বিষয়টি মোটেও ভালোভাবে নিতে পারেননি তামান্না ভাটিয়া। পরিচালকের এ ধরনের মন্তব্যের সমালোচনা করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘এখন ২০১৬ এবং এটি খুবই প্রহসনমূলক যে নারীর ক্ষমতা নিয়ে নির্মিত দাঙ্গাল সিনেমার মাঝ থেকে আমার চলে যেতে হচ্ছে এমনই একটি ইস্যুর প্রতিবাদ করতে। আমি আমার পরিচালক সুরাজের মন্তব্যে অনেক দুঃখ পেয়েছি ও ক্ষোভ প্রকাশ করছি এবং আমি চাইব তিনি তার মন্তব্যের জন্য শুধু আমার কাছে না ইন্ডাস্ট্রির সকল অভিনেত্রীর কাছে ক্ষমা চাইবেন। আমরা অভিনয়শিল্পী এবং দর্শকদের আনন্দ দিতে আমরা কাজ করি কিন্তু আমাদের পণ্য বা বস্তু হিসেবে উল্লেখ করা উচিত নয়।’

যদিও তার বক্তব্যের কারণে মিডিয়ায় একটি লিখিত চিঠিতে ইন্ডাস্ট্রির সকল নায়িকার কাছে ক্ষমা চেয়েছেন নির্মাতা সুরাজ।

গত শুক্রবার মুক্তিপ্রাপ্ত কাত্থি সান্দাই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিশাল ও তামান্না। এ ছাড়া আগামী এপ্রিলে মুক্তি পাবে এ অভিনেত্রীর বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে