,

ব্রাহ্মণবাড়িয়ার অর্থনৈতিক শুমারি ২০১৩ এর প্রকাশ

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় অর্থনৈতিক শুমারির রিপোর্ট প্রকাশ করা হয়েছে। গতকাল  মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০১৩ এর অর্থনৈতিক শুমারি এর রিপোর্ট প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক বশিরুল হক ভূইয়া এর সভাপতিত্বে, এতে রিপোটের সারসংক্ষেপ তুলে ধরেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আজাদুর রহমান। রিপোর্টে জেলায় গত এক দশকের প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি সহ সামগ্রিক অর্থনীতে গ্রামীণ অর্থনীতির ভূমিকা দিনদিন বাড়ছে বলে উল্লেখ করা হয়। এছাড়া জেলার অর্থনৈতিক ভিত মজবুত হবার পাশাপাশি  প্রতিষ্ঠানের প্রধান হিসাবে মহিলাদের সংখ্যা উল্লেখ যোগ্য হারে বৃদ্ধি ছাড়াও   কর্মসংস্থান দ্বিগুনেরও বেশি হয়েছে বলে ফলাফলে জানানো হয়। পরে প্রধান অতিথি ফলাফলের মোড়ক উম্মোচন করেন এতে জেলার পর্যায়ের কর্মকর্তা ও  সাংবাদিক সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা