,

সিরিয়ায় ব্যারেল বোমা হামলায় ১৪ বেসামরিক নাগরিক নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ওয়াদি বারাদায় ব্যারেল বোমা হামলায় কমপক্ষে ১৪ বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

কিছু মানবাধিকারকর্মী আলজাজিরাকে জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার দামেস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াদি বারাদায় সিরীয় সরকারি বাহিনী বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। এতে শিশুসহ বেশ কিছু লোক আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যমে বিরোধী সংগঠনগুলোর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ওয়াদি বারাদায় হামলা জোরদার করেছে সিরীয় সরকার।

স্বেচ্ছাসেবীদের সংগঠন দ্য হোয়াইট হেলমেটসের পক্ষ থেকে জানানো হয়, সরকারি বাহিনীর ভারী গোলাবর্ষণের পর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে বহু লোক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা