,

পার্ল হারবার যাচ্ছেন অ্যাবে

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ঐতিহাসিক মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্র সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মার্কিন এই নৌঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছিল জাপান। মঙ্গলবার বিবিসির অনলাইন ভার্সনে এ খবর জানানো হয়।

 

মঙ্গলবার পার্ল হারবার সফরকালে অ্যাবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাও থাকবেন। হামলার পর দুই দেশের নেতার এটিই প্রথম সফর। এর আগে যুক্তরাষ্ট্র সফররত অ্যাবে হাওয়াইয়ের বেশ কিছু স্মৃতিসৌধ সফর করেন।

অ্যাবের পক্ষ থেকে বলা হয়, ওই হামলায় মৃতদের জন্য তিনি প্রার্থনা করবেন। তবে আনুষ্ঠানিকভাবে হামলার জন্য ক্ষমা চাইবেন না। প্রার্থনার পর হাওয়াইয়ে একটি শীর্ষ বৈঠকে যোগ দেবেন ওবামা ও অ্যাবে। জানুয়ারিতে ওবামার ক্ষমতা ছাড়ার আগে এটিই হবে তাদের শেষ বৈঠক।

উল্লেখ্য, পার্ল হারবারে জাপানের হামলায় দুই হাজার ৩০০ মার্কিন সেনা নিহত হন। মূলত ওই ঘটনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয় যুক্তরাষ্ট্র।

এর আগে গত মে মাসে ক্ষমতায় থাকাকালে প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জাপানের হিরোশিমা সফর করেন বারাক ওবামা। হিরোশিমায় যুক্তরাষ্ট্রের চালানো পারমাণবিক বোমা হামলায় অন্তত দেড় লাখ মানুষ নিহত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা