,

হেরেও ইতিহাসের পাতায় নাম লেখালেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক :নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ৭৭ রানে হারলেও ইতিহাসের পাতায় নাম লেখালেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইতিহাসের ১১তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৫০০ রান, ২০০ উইকেট আর ৫০টি ক্যাচের মাইলফলকে পা রেখেছেন তিনি।
এদিন নিউজিল্যান্ডের দেয়া ৩৪২ রানের পাহাড় তাড়া করতে নেমে ৪৪ দশমিক ৫ ওভারে বাংলাদেশ ২৬৪ রান সংগ্রহ করে। ক্রাইস্টচার্চে ব্যাট হাতে মাঠে নামার আগে ১৫০০ রান থেকে মাত্র ৫ রান দূরে ছিলেন মাশরাফি। এদিন ১০ বলে ১৪ রান করে মাইলফলক পাড়ি দেন এ ডানহাতি ব্যাটসম্যান।

মাশরাফির সঙ্গে এই মাইলফলকে আরও রয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জাক ক্যালিসের মতো বিশ্বসেরা ক্রিকেটাররা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা