,

মোদি-পোপের সাহায্য চাইলেন আইএস অপহৃত পাদ্রি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হাতে বন্দি এক ভারতীয় ক্যাথলিক পাদ্রি এক ভিডিওতে পোপ ফ্রান্সিস ও ভারত সরকারের কাছে মুক্তির জন্য সাহায্য চেয়েছেন। সোমবার বড়দিনের ঠিক পরদিনই নতুন এই ভিডিও আপলোড করা হয় ফেসবুক ও ইউটিউবে। কেরালার বিভিন্ন সংবাদমাধ্যম ভিডিওটি সম্প্রচার করেছে।

 
টম উজহুনানলিল নামের ওই পাদ্রি কেরালার বাসিন্দা। চলতি বছরের মার্চে ইয়েমেনের অ্যাডেনের এক বৃদ্ধাবাসে হামলা চালিয়ে ফাদার টমকে অপহরণ করে জঙ্গিরা। তারপর ইন্টারনেটেই গুঞ্জন শুরু হয়েছিল- গুড-ফ্রাইডের সময় জঙ্গিরা ওই পাদ্রিকে ক্রুশবিদ্ধ করবে বলে ঘোষণা দিয়েছে। তবে সেসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সংসদে জানিয়েছিলেন, ফাদার টমকে নিরাপদে দেশে ফেরাতে ইয়েমেন প্রশাসনের সঙ্গে কথাবার্তা চলছে।

তবে ভিডিওটিতে টমের ক্ষোভের সুর স্পষ্ট। তার দাবি, অপহরণকারীরা ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করেছে। খাতায়-কলমে চেষ্টা হলেও, বাস্তবে কাজ কিছুই এগোয়নি। টম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে অনুরোধ করে জানান, ‘আমাকে অপহরণ করা হয়েছে। আমার মুক্তির জন্য কোনো চেষ্টাই করা হচ্ছে না।’

শুধু প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নয়, ভিডিওর মধ্য দিয়ে পোপ ফ্রান্সিসকে তিনি জানান, ‘ফাদার, আপনি ধর্মগুরু। আপনি তো আমার দিকে একটু নজর দিন। আমি খুব হতাশ। আমার শরীর খারাপ। কষ্টে আছি খুব।’ ফাদার টম, তার ওপর অত্যাচার হওয়ার কথাও বলেছেন।

ভিডিওতে তিনি আরো বলেন, ‘আমি ভারতীয় না হয়ে যদি কোনো ইউরোপীয় পাদ্রি হতাম, তাহলে হয়তো আমার অপহরণের বিষয়টিকে গম্ভীরভাবে নেয়া হতো।’

ভিডিওটি কবেকার, তা নিয়ে সন্দেহ রয়েছে। সেটির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে কেরালার ওই পাদ্রি টম উঝহুন্নালিলের বিধ্বস্ত ও অসুস্থ চেহারা আরো একবার আলোড়ন ফেলেছে ভারত জুড়ে।

ভিডিওটি প্রকাশের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, ফাদার টমকে ফেরাতে ইয়েমেন, সৌদি আরব ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে নয়াদিল্লি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা