,

রাজ্যসভা থেকে মিঠুনের পদত্যাগ

news-image

অনলাইন ডেস্ক : রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন তৃণমূল সংসদ সদস্য মিঠুন চক্রবর্তী। সোমবার তিনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দেন বলে জানিয়েছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার।

পদত্যাগের জন্য তিনি অসুস্থতাকে কারণ হিসেবে দেখিয়েছেন। রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর হাতে গোনা কয়েকদিন সংসদে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। পরে অর্থলগ্নি সংস্থার অনিয়ম নিয়ে তদন্তের সূত্রে সিবিআই জিজ্ঞাসাবাদ করার পর কার্যত আর সংসদমুখো হননি তিনি।

দফায় দফায় চিঠি পাঠিয়ে ছুটি নিয়েছেন। তাছাড়া অসুস্থও হয়ে পড়েন। এ বার পাকাপাকি ভাবে রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন মিঠুন।

শোনা যাচ্ছিলো এই সপ্তাহের শেষের দিকে সংসদে গিয়ে ইস্তফাপত্র দিতে পারেন তিনি। তবে সপ্তাহের শুরুতেই তিনি পদত্যাগ করলেন।

তৃণমূল সূত্রের বরাতে আনন্দবাজার জানায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েই সিদ্ধান্ত নিয়েছেন মিঠুন। রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২০ সালের এপ্রিলে। মিঠুনের জায়গায় কাকে পাঠাবেন তা এখনও মমতা ভাবেনি তৃণমূল। আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে