,

উগান্ডায় ফুটবলারবাহী নৌকাডুবিতে ৩০ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উগান্ডায় একটি ফুটবলার বাহী নৌকা ডুবে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির লেক অ্যালবার্ট নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নৌকাটিতে ৪৫ জন যাত্রী ছিলো। একপাশে যাত্রী বেশি থাকায় নৌকাটি ডুবে যায়। তবে ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এখন পর্যন্ত ৯টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। লেক অ্যালবার্ট সহ আফ্রিকার অন্যান্য স্থানে এমন দুর্ঘটনা প্রায়শই হয়ে থাকে।

পুলিশ কমান্ডার জন রুতাগিরা বার্তা সংস্থা এএফপিকে বলেন, যাত্রীরা মদ্যপ অবস্থায় থাকতে পারে। তারা হোইমা জেলায় বড়দিন উপলক্ষ্যে ফুটবল খেলতে যাচ্ছিলো। সেখানে গান গাইছিলো ও উল্লাস করছিলো। এমন সময় নৌকাটি ডুবে যায়। বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা